এখন একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে সহজেই জেনে নিন আপনার ভোটকেন্দ্রের নাম, সঠিক অবস্থান, ভোটার নম্বর ও নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। দ্রুত, নির্ভুল ও অফিসিয়াল প্ল্যাটফর্মে ভোটের তথ্য যাচাই করুন।
নির্বাচনকে সামনে রেখে ভোটারদের জন্য এসেছে দারুণ সুবিধা। এখন একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে সহজেই জানা যাচ্ছে ভোটকেন্দ্রের নাম, সঠিক অবস্থান (লোকেশন) এবং ভোটার নম্বরসহ প্রয়োজনীয় সব তথ্য। ফলে ভোটের আগে তথ্য খুঁজতে আর দীর্ঘ লাইনে দাঁড়ানো বা বিভিন্ন উৎসে খোঁজাখুঁজি করার প্রয়োজন হচ্ছে না।
সাধারণত জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর বা ব্যক্তিগত প্রয়োজনীয় তথ্য প্রদান করলেই অ্যাপে লগইন করা যায়। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যায়—
-
ভোটকেন্দ্রের নাম
-
ভোটকেন্দ্রের ঠিকানা ও মানচিত্রে অবস্থান
-
ভোটার নম্বর
-
সংশ্লিষ্ট নির্বাচন এলাকার তথ্য
ভোটের দিন অনেক সময় ভোটাররা তাদের কেন্দ্র বা নম্বর নিয়ে বিভ্রান্তিতে পড়েন। এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে আগে থেকেই নিশ্চিত হওয়া যায় নিজের ভোটকেন্দ্র সম্পর্কে। এতে সময় বাঁচে, ঝামেলা কমে এবং ভোট প্রদান প্রক্রিয়া আরও সহজ হয়।
অ্যাপ ডাউনলোড করবেন যেভাবে
অ্যান্ড্রয়েড ও আইফোন উভয় ব্যবহারকারীদের জন্যই অ্যাপটি উন্মুক্ত করা হয়েছে। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ লিখে সার্চ করলেই অ্যাপটির সন্ধান পাওয়া যাবে। চাইলে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে সরাসরি নামানো (ডাউনলোড) যাবে অ্যাপটি। এরপর নিজেদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এবং জন্মতারিখ দিয়ে নিবন্ধন করে অ্যাপটিতে থাকা বিভিন্ন তথ্য জানা যাবে।


No comments:
Post a Comment