★ হ্যাঁ সত্যি, পাটোয়ারী যাচ্ছেন সংসদে।
★ “হে'রে গেলেও কিভাবে সংসদে যাওয়া যায়?”
★ জি যাওয়া যায়,, এটা সম্ভব হয় যদি সংসদ নির্বাচনে PR (Proportional Representation) পদ্ধতি ব্যবহার করা হয়।
★ PR (Proportional Representation) পদ্ধতি কী?
★ PR মানে হলো — দল যত শতাংশ ভোট পাবে, সংসদে তত শতাংশ আসন পাবে।
★ এখানে ব্যক্তিগতভাবে জেতা–হারার চেয়ে দলের মোট ভোটই বেশি গুরুত্বপূর্ণ।
★
কিভাবে হেরে গেলেও সংসদে যাওয়া যায়?
ধরুন:
• একটি উচ্চকক্ষে মোট আসন = ১০০টি
• একটি দল পেয়েছে = ২০% ভোট
• তাহলে সেই দল পাবে = ২০টি আসন
★ এখন দল আগে থেকেই একটি প্রার্থী তালিকা (Party List) দেয়।
★ সেই তালিকার ক্রমানুসারে প্রার্থীরা সংসদে যান।
★ নাসিরউদ্দীন পাটোয়ারী ব্যক্তিগতভাবে কোনো আসনে না জিতলেও, তার দল পর্যাপ্ত ভোট পেয়েছে এবং তিনি দলীয় তালিকায় উপরের দিকে আছে — তাই তিনি সংসদ সদস্য হতে পারেন।
★ PR পদ্ধতিতে:
• সরাসরি একজন ব্যক্তি নয়
• বরং দলীয় ভোটের ভিত্তিতে আসন বণ্টন হয়।
★ কোন কোন দেশে PR পদ্ধতি আছে?
• Germany
• Netherlands
• Sweden
• Nepal
★ এসব দেশে অনেকে সরাসরি আসনে না জিতেও দলীয় তালিকার মাধ্যমে সংসদে যান।
★ আরো যদি সংক্ষেপে বলি...
★ হেরে গেলেও সংসদে যাওয়া যায় যদি—
• নির্বাচন PR পদ্ধতিতে হয়
• দল পর্যাপ্ত ভোট পায়
• প্রার্থী দলীয় তালিকায় অগ্রাধিকার অবস্থানে থাকেন
★ ধন্যবাদ এতোক্ষণ ধৈর্য সহকারে পড়ার জন্য।



No comments:
Post a Comment